সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বাদশা মিয়া সড়কের পাশে দাড়িয়ে থাকাবস্থায় একটি ট্রাক তাকে চাপা দেয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজি সিরাজ উল্লাহ সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জালাল উদ্দিন সোহেল চাঁদপুর জেলার আবুল বশরের দ্বিতীয় সন্তান। তিন ভাই ও এক বোনকে নিয়ে নগরীর পাহাড়তলী সাগরীকা রোডের নয়া বাজার এলাকায় থাকতেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাদশা মিয়া সড়কে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসা থেকে বের হয়ে গোলপাহাড় মোড়ের দিকে হেটে যাচ্ছিলেন জালাল। কিছুদূর যাওয়ার পর পণ্য বোঝাই একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এসময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন জালাল। আশঙ্কাজনক অবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31