আরও এক যাত্রী বাসে চড়তে গিয়ে হাত হারালেন । বগুড়ার নন্দীগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ডান হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আনিছুর রহমান নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির।

বৃহস্পতিবার বিকালে নন্দীগ্রাম উপজেলায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হন সব মিলিয়ে পাঁচ জন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাত বিচ্ছিন্ন হওয়া আহত আনিছুর রহমান পঞ্চগড়ের কামতা গ্রামের আজিজার রহমান এর ছেলে।

পুলিশ জানায়, বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আগমনী পরিবহনের একটি বাস বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২৪৩১) বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালক।

দ্রুতগামী বাসটি রাস্তার পাশের একটি গাছে সজোরে আঘাত হানে। এ সময় আনিছুর রহমানের ডান হাতটি তার বাহুর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়।

স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ছিলিমপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত টিএসআই আব্দুল আজিজ মণ্ডল ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত আনিছুরের অবস্থা আশঙ্কাজনক।

গত ২২ এপ্রিল বগুড়ারই শেরুয়া বটতলা এলাকায় মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে পড়ে হাত হারায় আট বছরের সুমি খাতুন।

এর আগে গত ৩ এপ্রিল ঢাকায় দুই বাসের চাপায় হাত হারান সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীর হাসান।

১৬ এপ্রিল রাজীবের মৃত্যুর দিন বাসে বসে থাকা অবস্থায় পেছনে ট্রাকের ধাক্কার পর জানলার আঘাতে হাত হারান পরিবহন কর্মী খালিদ হাসান হৃদয়।

২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাসে পিষ্ট হয়ে পা হারান রোজিনা আক্তার নামে এক তরুণী। ২৯ এপ্রিল পঙ্গু হাসপাতালে মারা যান তিনি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930