সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে । শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার উপজেলার গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে মাহিন্দ্র ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবদুুস সবুর (২৪) বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের প্রয়াত আবদুর রশিদের ছেলে ও জাহাঙ্গীর আলম (২৫) রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।

ওসি জানান, রাতে রাণীশংকৈল উপজেলা শহর থেকে একটি মোটর সাইকেলে করে সবুর ও জাহাঙ্গীর হালখাতার দাওয়াত দেয়ার জন্য নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রামে যাচ্ছিলেন। পথে গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগামী মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দু’যুবক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও মাহিন্দ্র ট্রাক্টরটি আটক করেছে পুলিশ।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031