শৈবাল পয়েন্টের সামনে সড়ক দুর্ঘটনা কবলে পড়ে দুই শ্রমিক পরিবহন নেতা নিহত হয়েছেন আরাকান সড়ক পরিবহণ সমবায় সমিতির নির্বাচনে যাওয়ার পথে কক্সবাজারের । এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলে পটিয়া থানার চরপাথরঘাটা এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহ আলম (৫০) ও একই থানার কুসুমপুরা এলাকার মনা মিয়ার ছেলে আব্দুস সালাম (৬০)। আহতরা হলেন, জাহাঙ্গীর আলম (৪০), হারুনু রশীদ (৩০), হেলার উদ্দিন (৩৭) ও মোঃ আলমগীর । বাকী দুই জনের নাম পাওয়া যায় নি।

শনিবার ( ১৯ আগস্ট) সকাল ৮টার দিকে শৈবাল পয়েন্ট এলাকায় টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলমের বন্ধু মোহাম্মদ আলী জানান, ‘আরকান সড়ক পরিবহন সমবায় সমিতির নির্বাচনে এসেছিলাম। কিছুক্ষণ লাবণী পয়েন্টে বেড়ানোর পর ফিরছিলাম নির্বাচন কেন্দ্রে। এসময় শৈবাল পয়েন্টের সামনে একটি দ্রুতগামী প্রাইভেটকার আমাদের টমটমকে ধাক্কা দেয়। এতে সবাই গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আমার বন্ধু পরিবহন নেতা শাহ আলম ও আব্দুস সালাম নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার ফায়ার সার্ভিসের টিম প্রধান মো. আব্দুল্লাহ সিটিজিনিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930