হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে আগামী তিন দিনের মধ্যে পাসপোর্ট প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন । গতকাল  বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। আদালতে রুলের পক্ষে শুনানি করেন, আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন, আবু ইয়াহিয়া দুলাল। রায়ের পর নুরের আইনজীবী মহসীন রশিদ সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি পাওয়ার তিন দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরকে পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ  দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আবেদন করে নির্ধারিত সময়ে পাসপোর্ট না  পেয়ে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্টের ডিজিকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন নুর। তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে এই রিট করেছিলেন তিনি। এর আগে গত ২রা জানুয়ারি, নুরুল হক নুরকে পাসপোর্ট না দেয়ার কারণ জানাতে বিবাদীদের প্রতি রুল জারি করেন আদালত।

নথি থেকে জানা যায়, নুরুল হক নুর জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে তিনি গত বছরের এপ্রিলে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন। কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক তাকে জানান, মামলা থাকায় তাকে (নুর) পাসপোর্ট দেয়া সম্ভব নয়। এ জন্য তিনি পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট করেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031