হাইকোর্ট দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে থাকা ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এর তালিকা চেয়েছেন । একই সঙ্গে আদালত একটি আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপনে কত টাকা খরচ হয়, কী পরিমাণ লোকবল ও বিশেষজ্ঞ প্রয়োজন, সে বিষয়েও প্রতিবেদন দিতে বলেছেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আগামী ২৪ এপ্রিলের মধ্যে স্বাস্থ্যসচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) হলফনামা আকারে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি এক আদেশে আদালত ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী নীতিমালা প্রণয়নে আদালতের আদেশ কতটুকু বাস্তবায়িত হয়েছে, তার অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৪ মার্চ অগ্রগতি প্রতিবেদন দাখিল করে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031