বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার আবদুল বারির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে । আজ বুধবার ভোরে পুলিশ প্লাজার উল্টোদিকে তার লাশ পাওয়া যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আবদুল বারির দেহে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের পাশ থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে ডিবিসি নিউজের বার্তাকক্ষ সম্পাদক অমিতাভ রহমান জানান।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930