বারআউলিয়া হাইওয়ে পুলিশ হারমোনিয়ামে করে ইয়াবা পাচারের সময় মো. ফরিদ আলম (২৮) নামে এক যাত্রীকে আটক করেছে ।

রোববার সীতাকুণ্ডের ঘোড়ামারা সোনা মিয়া ড্রাইভারের বাড়ীর সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা পাওয়া যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান সিটিজিনিউজকে জানান, উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকামুখি একটি যাত্রীবাহী বাস থেকে ২০০০পিচ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়। এসময় আটক ফরিদ আলমের কাছে থাকা হারমোনিয়ামের ভিতর দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিশেষ কৌশলে হারমনিয়ামের মাধ্যমে ইয়াবাগুলো পাচার করছিল । আটকৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে জানান ওসি।

আটক ফরিদ কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াখালীপাড়ার বাহারছড়া গ্রামের ফজল আহম্মদের এর পুত্র।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চরছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031