শেখ হাসিনা বলেন মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য, আমাদের লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা ওই রাজাকারদের হাতে তুলে দিয়েছে খালেদা জিয়া। তাদের মন্ত্রীও বানিয়েছে। খালেদা জিয়া যাদের মন্ত্রী বানিয়েছিল, তাদের যুদ্ধাপরাধী হিসাবে ফাঁসি হয়েছে। “কাজেই যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি হয়েছে, তাদের যে মন্ত্রী বানিয়েছিল, তার কী শাস্তি হবে? সেটাও দেশবাসী দেখতে চায়। সেটাও দেশবাসীকে ভাবতে হবে। তার কী শাস্তি হবে?” এজন্য নিজের দলের নেতা-কর্মীদের জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আজকে দেশের মানুষের মধ্যে এই সচেতনতাই সৃষ্টি করতে হবে যে, ওই জিয়া (জিয়াউর রহমান) আর খালেদা জিয়া, যারা এই যুদ্ধাপরাধী… যারা যুদ্ধাপরাধী হিসাবে সাজাপ্রাপ্ত, তাদের যারা মন্ত্রী বানিয়েছে। “তাদের বিচার প্রকাশ্যে জনগণের সামনে হওয়া দরকার; সেই ভাবে সবাইকে জনমত গড়ে তুলতে হবে।” ২০০১ সালে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীকে শিল্পমন্ত্রী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সমাজকল্যাণমন্ত্রী করেছিলেন তিনি।
Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31