টাঙ্গাইল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুরে । গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বানাইল ইউনিয়নের ভুষুন্ডি উত্তর পাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মোসা. শম্পা (২০)। বুধবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নজরুল ইতিপূর্বেও মাদকসহ মির্জাপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এক সময়ের গামের্ন্টস কর্মী নজরুল চাকরি ছেড়ে এলাকায় এসে দীঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল বলেও পুলিশ জানায়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031