সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ১‘শ ২৬ জাল সিলসহ দুই জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ  অভিযান চালিয়ে  চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ বন্দর থানা এলাকায়।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু গাড়ির রেজিস্টেশন সনদ, রুট পারমিট, ফিটনেস সনদপত্র, কর পরিশোধের সনদপত্র, টেক্স, ফিটনেস ও ইনকাম টেক্স সনদ জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হলেও গলমাধ্যমে জানানো শুক্রবার দুপুরের পর।

গ্রেফতার দু‘জন হলেন, নগরের আকবরশাহ থানার পি.ডব্লিউ.ডি মার্কেটের এম টেলিকমের মালিক মৃত মফিফুর রহমানের ছেলে মো. এরশাদ (৪০) এবং কক্সবাজার জেলার চকরিয়ার মৃত জাবের আহাম্মদের ছেলে মো. আবু তৈয়ব (৩৩)।

সিএমপি গোয়েন্দা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আগ্রাবাদের বাংলাদেশ গণপূর্ত কর্মচারী কল্যাণ ট্রাস্ট মার্কেটের এম টেলিকম ও পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকার এম কার্গো সার্ভিসের ষ্টোর রুমে অভিযান চালানো হয়। এ সময় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ও দপ্তরের ১‘শ ২৬ জাল সীল উদ্ধার করা হয়। জব্দকরা হয় গাড়ীর রেজিষ্ট্রেশন সনদ, রুট পারমিট, ফিটনেস সনদপত্র, কর পরিশোধের সনদপত্র, টেক্স, ফিটনেস ও ইনকাম টেক্স সনদ। এছাড়া জালিয়াতির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি স্ক্যানার মেশিন, দুইটি প্রিন্টার মেশিন, একটি লেমিনেটর মেশিন, একটি কিবোর্ড জব্দ করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031