পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে দারিদ্র্যের হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষে সরকার কাজ করছে, দারিদ্র্য বিমোচন করা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। 

রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চায়না স্কিলরোড ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন।    

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মোটাদাগে এই কথা ঠিক যে, দারিদ্র্য বিমোচন করা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দীর্ঘদিন যাবত শাসিত ও শোষিত অবস্থায় ছিল। জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণবাদে বিশ্বাস করেন।’

মন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রতি পাঁচজনে একজন দরিদ্র সেটা ১০ জনে একজন নামিয়ে আনা হবে। আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্র্য।’

এম এ মান্নান বলেন, ‘গ্রাম এবং শহরের বৈষম্য চিরায়ত। সরকার গ্রামের উন্নয়নের দিকে নজর আছে এই জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। আর আমাদের প্রধান সমস্যা দারিদ্র্য তাই সেটা মোকাবেলা করতে আমরা কাজ করছি।’

চীন থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে উল্লেখ করে মান্নান বলেন, ‘আমরা চীনকে নকল করে নয়, বরং তাদের থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি। চীন তাদের অবকাঠামোগত উন্নয়ন দিয়ে অর্থনীতির মেরুদণ্ড গড়েছে। আমার মনে হয়, আমরা আমাদের অর্থনীতিকে সেদিকে নিচ্ছি। তাদের থেকে শিখে বিভিন্ন সুদূরপ্রসারী উন্নয়ন করছি আমরা। এজন্য কিছুটা হলেও আমাদের দারিদ্র্য কমেছে, সবাইকে স্বীকার করতেই হবে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব এবং বাংলাদেশ চীন সিল্করোড ফোরামের প্রেসিডেন্ট দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু, বিএনপি নেতা ড. মঈন খান প্রমুখ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031