আফগানিস্তানের অন্তত ১০ সেনা নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র বাহিনীর ‘ভুল করে চালানো’ বিমান হামলায় । আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশে শুক্রবার এই ঘটনা ঘটে। খবর- বিবিসি’র।

হামলায় গেরেশক জেলায় অন্তত ১০ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হেলমান্দ শহরের কর্মকর্তারা।

এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হামলার তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। ঘটনার পরপরই এ বিষয়ে আফগান সরকারকে অবহিত করা হয়েছে বলেও এক বিবৃতিতে বলেছে তারা।

অন্য এক ঘটনায় তালেবান বাহিনী উত্তর-পূর্বের বাদাকশান প্রদেশের এক পুলিশ চৌকিতে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ওই হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহতের খবর দিলেও কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা ৩৫।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930