র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃতরা- মো. হেলাল উদ্দিন (২৯), মো.তাজুল ইসলাম (২৭), আল আমিন (২৩), মো. ফয়সাল ওরফে তুহিন (৩৭), মো. জাহেদুল্লাহ (২৯), আল মামুন (২০), মঈন খাঁন (৩৩), আল আমিন (২৩), আমজাদ হোসেন (৩৪), টলি নাথ (৪০) মো. নাহিদ (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে গতকাল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন ও নথিপত্র উদ্ধার করা হয়। শনিবার দুপুরে কাওরান বাজারের মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খাঁন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জানা যায় ওয়ামী টেকনোলজি নামের একটি সফটওয়ার কোম্পানি বাংলাদেশে জঙ্গী অর্থায়নে কাজ করে যাচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন ওয়ামী টেকনোলজিতে চাকরি করে এবং তারা পূর্বে আইব্যাক নামক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। আইব্যাকের প্রধান শিপুল হক সুজন সিরিয়ায় নিহত হন। আইব্যাক মুলত জঙ্গিদের অর্থায়ন করত।

বিস্তারিত আসছে…

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930