অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ ক্যাডারের এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে বুধবার আদেশ জারি করা হয়। আদেশটি আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যোগদানপত্র পাঠাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন- খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এস এম আক্তারুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আমেনা বেগম, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক মো. হায়দার আলী খান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

এছাড়া, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমান ভূইয়া, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচালক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. রুহুল আমিন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বাসুদেব বণিক পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন।

শিক্ষা ছুটিতে বিদেশে অবস্থানরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানও উপ-পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031