১৩৫টি ছোট পাখার পাইলট তিমি প্রাণ হারিয়েছে একটি সমুদ্র সৈকতের উপকূলে আটকা পড়ে অস্ট্রেলিয়ার। উদ্ধারকারীরা বেঁচে থাকা তিমিগুলোকে সমুদ্রে পাঠানোর চেষ্টা করছেন।

এনডিটিভি জানায়, বুধবার পার্থ শহর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ হামেলিন বে-তে ১৫০টি তিমি আটকা পড়ে। খুব ভোরে একজন মাছ ব্যবসায়ী তিমিগুলোকে প্রথমে দেখতে পান। হাঙর মৃত তিমিগুলোর ওপর খেয়ে ফেলতে পারে এমন একটা আশঙ্কা তৈরি হয়েছিল।

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্ক ও বন্যপ্রাণী সেবা সংস্থা জানায়, তাদের কর্মীরা ঘটনাস্থলে আছে এবং ১৫টি জীবিত প্রাণ বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইনসিডেন্ট কন্ট্রোলার জেরেমি চিক বলেন, ‘রাতেই অধিকাংশ তিমিগুলো স্রোতে ভেসে উপকূলের শুকনো জায়গায় আটকা পড়ে মারা যায়।’

তারা জীবিত তিমিগুলোকে উদ্ধার সহযোগিতা দেয়ার চেষ্টা করছেন। এভাবে একসঙ্গে এতগুলো তিমি তীরে আটকানো কারণ এখনো অজানা।

১৯৯৬ সালের ডানসবোরাফের উপকূলে ৩২০টি ছোট পাখার পাইলট তিমি আটকা পড়ে। এর থেকে মাত্র ২০টি তিমিকে বাঁচানো সম্ভব হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031