ভ্রাম্যমান আদালত মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের পোনা জাটকা নিধনের অপরাধে বিভিন্ন মেয়াদে ১৪৭ জেলেকে কারাদন্ড দিয়েছেন । ১লা মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত অভয়াশ্রম এলাকায় ৯০ কিলোমিটারে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ১ জনকে ২ বছর, ১৩৯ জনকে ১ বছর করে এবং ৭ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও ৩৮ জেলেকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত বিবরণ থেকে জানা যায়, দুই মাসে জেলা টাস্কফোর্স ১০৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নদীতে দিন ও রাতে অভিযান করেন ৪৫৮টি। মাছঘাট পরিদর্শন করেন ৩২৬টি, আড়ৎ পরিদর্শন করেন ২৩৭০টি এবং বাজার ১১২৪টি।

অভিযানে ১৬৫১১ কেজি জাটকা ও ৯০ কেজি অনান্য মাছ জব্দ করা হয়। একই সময় অভিযানে ৩০ লাখ চিংড়ি রেনু পোনা জব্দ করে নৌ-পুলিশ। কারেন্ট জাল জব্দ করা হয় ২৭২.১৪৭ লাখ বর্গ মিটার।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031