ইয়াবা ট্যাবলেটসহ নয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হেলাল উদ্দিন (২৪), মোছাঃ ঝুমুর আক্তার (২০), মোঃ আশিক মিয়া (২৪), মোঃ শাহ আলম (২৪), মোঃ শরিফ (৪৫), মোঃ শফিকুল ইসলাম  (২৩), মোঃ হেলাল উদ্দিন (২৮), মোঃ আমজাদ হোসেন (৫৫) ও মোঃ মাহাবুব আলম (৩৬)। এসময় তাদের হেফাজত থেকে ১৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।

আজ ২১ জানুয়ারি, ২০২১ (বৃহস্পতিবার) দুপুর ২.৩০ টায় ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031