আদালত বহুল আলোচিত নারায়ণগঞ্জের স্পর্শকাতর সাত খুন মামলার ‘ডেথ রেফারেন্স ও আপিলের’ ওপর রায় দিয়েছেন । রায়ে নুর হোসেন, তারেক সাঈদ, মাসুদ রানা ও আরফিসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। আর ৮ আসামীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে, আদালতের বাইরে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বেলা পৌনে ১১টার দিকে রায় পড়া শুরু করেন। পরে বিকালে এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, কিছু সদস্যের কারণে পুরো আইনশৃঙ্খলাবাহিনীকে দোষ দেয়া যায় না।
