1455948499এলার্ট নিউজ প্রতিনিধি অনলাইন:  মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে। নতুন পরিকল্পনামতো কোনো দেশ থেকে বিদেশি শ্রমিক নেবে না দেশটি।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে নতুন বিদেশি শ্রমিক নেবে না তারা।
মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

জাহিদ হামিদি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার তিনি গণমাধ্যমকে জানান, নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া হবে না শুধু তাই নয়। যেসব শ্রমিক মালয়েশিয়ায় কাজ করছে কিন্তু তাদের অনুমতি নেই বা অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বৈধতার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আবেদন করতে হবে।
তিনি আরো জানান, শ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে শ্রমিকদের বৈধতার বিষয়টি নিষ্পত্তি করবে। এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা এগিয়ে আনা হয়েছে। কারণ নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে যতই সুযোগ দেওয়া হয়, তারা ততই তা লঙ্ঘন করে।
জাহিদ হামিদি নিয়োগদাতা ও রিক্রুটমেন্ট সংস্থাগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, নিয়ম না মানলে এবার শুধু জরিমানা দিয়েই খালাস পাওয়া যাবে না। আরো কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে তাদের।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031