ঝিনাইদহ র‌্যাব-৬ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চুরি হওয়া নবজাতককে ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে । চুরির ঘটনাটি ঘটে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক থেকে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর দাসপাড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় পিয়া খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।

উদ্ধারের পর নবজাতকটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। কন্যা নবজাতকটি শহরের বলিদাপাড়া গ্রামের মনিরুল ও শাবানা বেগম দম্পতির।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সেবা ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতকটি নিশ্চিন্তপুর দাসপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উদ্ধার করা হয়েছে। এ সময় নবজাতকটি পিয়া নামে এক নারীর কাছে পাওয়া যায়।

নিশ্চিন্তপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী পিয়া খাতুনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আটক পিয়া নিঃসন্তান হওয়ায় সে ক্লিনিক থেকে নবজাতককে চুরির কথা স্বীকার করেছেন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে সিজারের তিন ঘণ্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে নবজাতকটি চুরি হয়।

সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিক আব্দুল হামিদ জানান, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে ডা: প্রবীর কুমার ও ডা: প্রফুল্ল কুমার মজুমদার সিজারের মাধ্যমে মনিরুল ইসলাম ও শাবানা দম্পতির একটি কন্যা সন্তান জন্ম নেয়। মা ও নবজাতক সুস্থ ছিল। তাদের বাড়ি উপজেলার বলিদাপাড়ায়। সোমবার মাগরিবের আজানের সময় ক্লিনিক থেকে নবজাতকটি চুরি হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031