ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে ১৬ জনকে তিন মাস করে সাজা ও ১০০ টাকা করে জরিমানা করেছেন দিনাজপুরের হিলিতে । বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আব্দুর রাফিউল আলম এ দণ্ড দেন।

উপজেলার হিলি চুড়িপট্টি এলাকায় হেরোইন ও গাঁজা সেবনের সময় ১৬ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটক প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। 

এ সময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- আশরাফুল ইসলাম, গোলাম রব্বানী, আমিরুল ইসলাম, সোহাগ, আব্দুর রহিম, ইদ্রিস আলী মানিক, মহিদুল ইসলাম, মুকুল হোসেন, দিরাজ হোসেন, মনসুর আলী, রানা মন্ডল, আল আমিন, সাঈদ আলম, মুন্না. রকি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031