আদালত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা গ্রহণের বিষয় আদেশের জন্য ১৯শে জানুয়ারি দিন ধার্য করেছেন। আজ ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম রাজেশ চৌধুরী এই দিন ধার্য করেন। আজ মামলার গ্রহণের বিষয় আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক আজ আদেশ দেননি। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে এই দুটি মামলার আবেদন করা হয়।
মামলা দুটি করেন কাজী আনিসুর রহমান ও অ্যাডভোকেট মো. সারোয়ার আলম। গত শনিবার প্রেস ক্লাব এলাকায় এক মানববন্ধনে সাঈদ খোকন অভিযোগ করেন, তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা তিনি লাভ করছেন।

এ ধরণের কর্মকা-ের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি করপোরেশন আইন ২০০৯, ২য় ভাগের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031