বেপরোয়া মিনিবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে খাগড়াছড়ির মানিকছড়িতে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মানিকছড়ি উপজেলার আমতলা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মো. আরিফ (২৭) ও মহিদুল ইসলাম (৩৮)। আহত জামালও একই এলাকার বাসিন্দা।

মানিকছড়ি থানার ওসি মাইনুদ্দিন জানান, চট্টগ্রামগামী একটি বাস আমতলা এলাকায় মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী মহিদুল ও আরিফ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেলের অন্য আরোহী জামালও আহত হলে তাকে চট্টগ্রামে পাঠানো হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930