আইনশৃঙ্খলা বাহিনী লক্ষ্মীপুরে জেলা যুবলীগ নেতা শেখ হারুনসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করছে । এসময় বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, রায়পুর ও চন্দ্রগঞ্জের বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মরিয়ম, ইছমাইল হোসেন, দিদার হোসেন, হাসান ও দেলোয়ার হোসেনসহ ২০ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এসব চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। মাদকের সাথে যত বড়ই লোক জড়িত থাকুক। কাউকে ছাড় দেয়া হবে না।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930