মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ থামছেই না । গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১৫০৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ৬৪০ জন এবং আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জন। এছাড়া ৪৩ হাজার ৬৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৩১ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ২৪৪৩ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ১৪৮৭ জনের। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন। অপরদিকে ৪ লাখ ৪৫ হাজার ৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত তিন মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31