পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি প্রলয় কুমার জোয়ারদারসহ । আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এক আদেশে-ড. এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুরের এসপি, মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জের এসপি, মো. আলিমুজ্জামানকে ফরিদুপরের এসপি, ফারুক আহমেদকে মৌলভীবাজারের এসপি, লিটন কুমার সাহাকে নাটোরের এসপি, মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি, মো. আকবর আলী মুনসীকে নেত্রকোনার এসপি, এস এম মুরাদ আলীকে মেহেরপুরের এসপি, প্রলয় কুমার জোয়ারদারকে নরসিংদীর এসপি, মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুরের এসপি ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

অন্য এক আদেশে- মো. আনোয়ার হোসেন খানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, মোহাম্মদ শাহ জালালকে পুলিশ সদর দপ্তরের এআইজি, মো. জাকির হোসেন খানকে ডিএমপির ডিসি, জয়দেব চৌধুরীকে ডিএমপির ডিসি, মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপির ডিসি, আ, স, ম মাহাতাব উদ্দিনকে ডিএমপির ডিসি, মো. বরকতুল্লাহ খানকে হাইওয়ে পুলিশের এসপি, সাইফুল্লাহ আল মামুনকে রেলওয়ে পুলিশের এসপি, সুব্রত কুমার হালদারকে রংপুর রেঞ্জের এসপি, মিরাজ উদ্দিন আহম্মেদকে ডিএমপির ডিসি, মো. আনিসুর রহমানকে ডিএমপির ডিসি, আব্দুর রহিম শাহ চৌধুরীকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি, ফারহাত আহমেদকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি, মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ সদর দপ্তরের এআইজি ও মাসুদ আহাম্মদকে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031