দুই কোটি টাকা মূল্যের ৩০টি সোনার বারসহ নুরুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল ইসলামের চট্টগ্রামের হাটহাজারী এলাকায় জহির আহাম্মদের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার সাদিয়া হোটেলের সামনে মোড় ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে প্রাইভেটকারটিসহ এক ব্যক্তিকে আটক করে। এসময় র‌্যাব সদস্যরা গাড়ি তল্লাশি করে ৩০টি সোনার বার উদ্ধার করে। সাড়ে তিন কেজি ওজনের সোনার সঙ্গে ব্যবহৃত প্রাইভেটকাও জব্দ র‌্যাব।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক নুরুল ইসলাম জানান, চট্টগ্রামের নিউমার্কেটের দত্ত জুয়েলার্সের হয়ে ফেনীর পাঁচটি জুয়েলারির দোকানে এ সোনার বার সরবরাহ করার উদ্দেশ্যে ফেনী যাচ্ছিল সে। এর মধ্যে ৮টি বার নিজের বলেও দাবি করেছে নুরুল ইসলাম।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী আরো জানান, উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। প্রতিটি বারের বাজারদর ৭ লাখ টাকা করে মোট মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। জব্দকৃত বারগুলো কাদের তা তদন্ত চলছে। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে র‌্যাব।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930