সিএন্ডএফ এজেন্টসহ দুই ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি এবং জালিয়াতির মাধ্যমে পণ্য খালাসের অভিযোগে ।

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন পণ্যের আমদানিকারক সোহরাব হোসেন ও সিএন্ডএফ এজেন্ট মো. আবছার।

এ প্রসঙ্গে দুদক পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার হোসেন লাভলু বলেন, ২৬ এপ্রিল বন্দর থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ৪টি মামলা দায়ের করে। এর মধ্যে মিথ্যা ঘোষণার পণ্য আমদানির মামলায় সোহরাব হোসেন এবং পণ্য খালাস করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে আরেকটি মামলায় সিএন্ডএফ এজেন্ট আবছার।

২৯ মে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য বলেছিল হাইকোর্ট।

রোববার দুজন মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সোমবার শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031