সড়ক দুর্ঘটনায় পরেশ চন্দ্র রায় (৪০) ও মাহফুজুর রহমান জিয়ন (৪৮) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ে । আজ সকাল ৯টার দিকে জেলার ২৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৯টায় ওই দুই মোটরসাইকেল আরোহী দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ২৯ মাইল নামক স্থানে পেছন থেকে আসা দু’টি ট্রাক নিজেদের মধ্যে ওভারটেক করার সময় একটি ট্রাকের ধাক্কায় পরেশ ও জিয়ন ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরেশ সদর উপজেলার আউলিয়াপুর তেয়ারীগাঁও গ্রামের বাসিন্দা। আর জিয়ন ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ মহল্লার জহুরুলের ছেলে। তারা দুজন বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র কর্মী। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কর্মস্থলে যাচ্ছিলেন তারা।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পালিয়ে যাওয়া ট্রাক দু’টিকে খুঁজছেন তারা।।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930