মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে শেভরনের প্রজেক্টের সিকিউরিটি ডিপার্টমেন্টের সিকিউরিটি ইনচার্জ এবং এক গার্ড প্রাইভেট কারের সাথে ।
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়,নিহত জালাল উদ্দিন (৪০) শেভ্রন প্রজেক্টের সিকিউরিটি ডিপার্টমেন্টে সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন আর নিহত সেলিম আহমেদ (৩৭) একই প্রজেক্টে সিকিউরিটি গার্ড হিসেবে কালাপুরে গ্যাস ফিল্ডে সিকিউরিটি ডিপার্টমেন্টে কর্মরত।
জালাল উদ্দিন শ্রীমঙ্গল মিশন রোড এলাকায় আর সেলিম আহমেদ শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকায় বসবাস করতেন তার মূল বাড়ি সিলেট হরিপুর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ৩ নং সদর ইউনিয়ন অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ডিউটি শেষ করে কালাপুর গ্যাস ফিল্ড থেকে থেকে শ্রীমঙ্গল বাসায় ফেরার পথে একটি প্রাইভেট করে সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
তাৎক্ষণিক জালাল উদ্দিন এবং সেলিম আহমেদকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয় সেখানে তাদের অবস্থার বেগতিক দেখা দিলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই জালাল উদ্দিনের মৃত্যু হয়।
এদিকে আহত সেলিম মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন বলে জানান,একই প্রজেক্টের সিকিউরিটি ইনচার্জ কদর আলী।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের লাশ এখনও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে রয়েছে।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930