চৌহালী যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে সিরাজগঞ্জের । এতে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। স্থলচর এলাকায় আসার পর নৌকাটি ডুবে যায়।

পরে এক শিশু ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নৌকাডুবির ঘটনায় এখনো অনেকে নিখোঁজ আছেন। তবে এই সংখ্যাটা কতো তা জানা যায়নি। তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031