পুলিশ চট্টগ্রামের নগরের সদরঘাট থানার মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনির ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তারা অভিযানে সহায়তা করেন।

জেলা প্রশা্সনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘সিএমপির উদ্যোগে বরিশাল কলোনিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদকের আখড়ার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930