সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের পাশে ফুটপাত ও নালার উপর অবৈধভাবে বসা প্রায় ৩০টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে।

মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

একই অভিযানে শাহমানত মার্কেটের দোকানের মালামাল বাইরে রাখায় জনগনের চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে বিধায় মালামাল দোকানের ভিতরে রেখে চলাচলের রাস্তা প্রশস্থ রাখার জন্য দোকানদারদের নির্দেশ প্রদান করা হয়।

এ সময় সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় শাহআমানত মার্কেটের দোকান নিপ্পন ইলেকট্রনিক্সকে ২ হাজার টাকা ও ২০১১ সালের পর ট্রেড লাইসেন্স নবায়ন না করায় নিউ সনি ইলেকট্রনিক্সকে ২ হাজার টাকা সহ সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ সলিমউল্লাহ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সহকারী এস্টেট অফিসার সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা-কর্মচারী, কোতোয়ালী থানা ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031