র‌্যাব-৭ লবণের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে  চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় । র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৬ নভেম্বর) ৭টা ২০ মিনিটের দিকে অভিযান চালানো হয়। অভিযানকালে ইয়াবা পরিবহনের ব্যবহৃত লবণ বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃত দুজন হলেন, চালক শহিদুল ইসলাম (৪৪) ও হেলপার আরমান আলী (২২)।
আটককৃত দু’জন হলেন পেশাদার ইয়াবা ব্যবসায়ী এবং কক্সবাজারের বাসিন্দা। পণ্য পরিবহনের আড়ালেই তারা দুজন কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসে।আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031