আদালত ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিস্কৃত) মো. সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (বহিস্কৃত) ইমতিয়াজ হোসেন রুবেল (৪৫) সহোদরসহ ১০ জনের দুই হাজার কোটি টাকার দুর্নীতির মামলায় আগামী ৩১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন । আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ তারিখ ঠিক করেন।

এদিন পলাতক ৬ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত আগামী ৩১ অক্টোবর পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ঠিক করেছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930