৩৫ ছাত্র আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পিটুনিতে । বুধবার দিবাগত রাত ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। ঢাবি প্রতিনিধি সূত্রে জানা যায়, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের এক বিক্ষোভ সমাবেশ ছিল। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন এই কর্মসূচিতে তাঁর অনুসারীদের যাওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রথম বর্ষের কম সংখ্যক অনুসারী ওই কর্মসূচিতে হাজির হয়। এতে রাত ১১টায় হলের দ্বিতীয় বর্ষের ছাত্রলীগকর্মীরা হল শাখার সাধারণ সম্পাদক লিমনের নির্দেশনা ছাড়াই হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের গেস্টরুমে আসতে বলে।

গেস্টরুমে প্রথম বর্ষের কয়েকজন দেরি করে উপস্থিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ৩৫ জনকে এলোপাতাড়ি লাথি, কিল ও ঘুষি মারতে থাকে।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমনের অনুসারী মুনতাসির, স্মরণ, মাহিন, ইসতিয়াক, আল-আমিন, সজীব ও সাকিনের নেতৃত্বে আরো কয়েকজন ছাত্রলীগকর্মী প্রথম বর্ষের ছাত্রদের প্রায় দেড় ঘণ্টা ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে।
এ বিষয়ে আবদুল্লাহ আল মাসুদ লিমন বলেন, রমজান মাসে গেস্টরুম করার কোনো নির্দেশ নেই। ছাত্রদের মারধর করা ঠিক না। আমি এ ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেব।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31