ভারতে এক বছর কারাভোগের পর ৩৬ বাংলাদেশি যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে শনিবার রাতে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

ফেরত আসা যুবকদের অধিকাংশের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দুই বছর আগে এসব যুবক ভালো কাজের আশায় যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারতের কেরালা রাজ্যে যায়। সেখানে দীর্ঘ ছয় মাস কাজ করার পর কেরালা পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের এক বছর কারাবাসের নির্দেশ দেন। কারাভোগের মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে ৩৬ বাংলাদেশি যুবককে দেশে ফেরত আনা হয়েছে। কাগজপত্রের কাজ সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের মাধ্যমে তাদের আত্মীয়দের কাছে ফেরত দেয়ার জন্য হস্তান্তর করা হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031