৩৬টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে নাটোরের সিংড়ার চলনবিলের ডাহিয়ার লালুয়া পাঁচপাকিয়া গ্রামে টর্নেডোতে। মঙ্গলবার রাতে হঠাৎ ওই গ্রামের উপর দিয়ে হঠাৎ ঝড় বয়ে যায়। এতে মুহূর্তে ঘরের চালা ও গাছপালা ভেঙে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কোন হতাহতর খবর পাওয়া যায়নি।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম আবুল কালাম মৃধা জানান, মঙ্গলবার রাতে আচমকা পাঁচ মিনিটের টর্নেডোতে ১৩টি বাড়ি সম্পূর্ণ ও ২৩টি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে। রাতে ঘটনার সময় আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে থাকে গ্রামের সাধারণ মানুষেরা।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও নগদ টাকা ও ঢেউটিন বরাদ্দ করা হচ্ছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31