পুলিশ ৩ কেজি স্বর্ণ ৩ লাখ টাকাসহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ।

মঙ্গলবার( ৪ জুন) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে থানা পুলিশ বালুখালী ক্যাম্পে অভিযান পরিচালনা করে।

এ সময় চোরাই স্বর্ণ বেচাবিক্রির সময় গ্রেপ্তাররা করে- বালুখালীর ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ আজিজ (১৮), একই ক্যাম্পের সি-১৩ ব্লকের নুরুল হাসেম (২৮) এবং সি-৭ ব্লকের বাসিন্দা আবুল কাসেম (২২)।

তাদের কাছ থেকে ৩ কেজি চোরাই স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ছিলেন উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম মজুমদার ও এস আই প্রভাত কর্মকার।

পুলিশের ভাষ্য তারা সংঘবদ্ধ স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান,আমাদের কাছে তথ্য ছিল,দীর্ঘদিন থেকে মিয়ানমার থেকে চোরাই পথে স্বর্ণ এনে ক্যাম্প ভিত্তিক সিন্ডিকেট গুলো চোরাই স্বর্ণ বানিজ্য চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই বড় চালানটি উদ্ধার করা হয়। এ অভিযান চলমান থাকবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031