হাইকোর্ট আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হককে আগামী দুই বছরের জন্য সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় গত ৮ই আগস্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফ উজ জামান রিটটি দায়ের করেন। একই সঙ্গে সচিবের যোগদানপত্র গ্রহণের আদেশ কেন বেআইনি হবে না তাও জানতে চাওয়া হয়।
আগের দিন ৭ই আগস্ট আইন সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। ওইদিনই সচিব হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তার অবসর উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930