পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা ক্যাম্পে অপকর্মে লিপ্ত থাকা ৪১ বেসরকারি সংস্থার (এনজিও) কার্যক্রম বাতিল করে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন । তিনি বলেন, যেসব বেসরকারি সংস্থার (এনজিও) একই ধরনের কাজে লিপ্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। আজ সকালে নগরের দক্ষিণ সুরমায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শুরু থেকে ১৩৯টি বেসরকারি সংস্থা (এনজিও) কার্যক্রম শুরু করেছিল। ব্যবস্থা নেয়ার পর বিভিন্ন দেশি-বিদেশি এনজিও সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে নানাভাবে তদবির করছেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930