একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৪৯ নিহত ও ৩২০ জন আহত হয়েছে আফগানিস্তানে। দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে জার্মান দূতাবাসের প্রবেশ মুখে এই গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে বিবিসি সূত্রে জানা গেছে। মৃতের পরিমাণ আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

আজ বুধবার সকালে এ বিস্ফোরণের পর রাজধানীর কেন্দ্রস্থলের জানবাক স্কয়ার এলাকা থেকে কালো ধোঁয়ার মেঘ উঠতে দেখা গেছে। ভারতীয় দূতাবাস থেকে কয়েকশত মিটার দূরে ওই বিস্ফোরণে কয়েকশ মিটার দূরের ঘরবাড়ির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, জার্মান দূতবাসের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে ওই এলাকায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তরও রয়েছে।

গত মার্চে কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি সামরিক হাসপাতালে চিকিৎসকের ছদ্মবেশে ধরে আসা বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031