সন্দেহভাজন ৪ জঙ্গিকে আটক করেছে র‌্যাব রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে । রোববার রাত ১০টা থেকে ভোর পর্যন্ত হাতিরঝিলের ঝিলপাড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানান, গ্রেপ্তারদের মধ্যে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ভারপ্রাপ্ত আমিরও রয়েছেন।তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট পাওয়া গেছে।

সোমবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মিজানুর রহমান জানান।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930