৪ শিশুর ঈদের দিন বেড়াতে গিয়ে নৌকা ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে । আজ বিকেলে গাজীপুরের বাইমাইল বিলে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। নিহতরা হচ্ছে- আপন ভাই বোন মিম ও সোহাগ এবং প্রতিবেশী সাদিয়া ও পারভিন । তারা নগরের বাইমাইল এলাকায় মা বাবার সাথে বসবাস করে।

নগরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, ঈদের দিন বিকেলে ৯ জন শিশু মিলে একটি নৌকা নিয়ে স্থানীয় বাইমাইল বিলে বেড়াতে যায় ।

বিকেল চারটার দিকে এক পর্যায়ে নৌকার তলা ফেটে পানি উঠে নৌকাটি গভীর পানিতে ডুবে যায় ।এতে চারজন শিশুর মৃত্যু হয়। বাকি পাঁচজন সাঁতরে উপরে উঠে আসতে সক্ষম হয়।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031