বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ ৫৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ নড়াইলের নড়াগাতিতে । আজ শুক্রবার বিকালে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃত নেতাদের মধ্যে রয়েছেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি নেতা মাজেদুর রহমান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী। তবে এ সময় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম কৌশলে গ্রেপ্তার এড়ান।

নড়াইলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান, গোপন বৈঠক চলাকালে ওই বাড়ি থেকে কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপি নেতাদের আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া নেতাদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031