আদালত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় বাস চালক জুয়েল আহমদ (২৬), হেলপার মাসুক মিয়ার (৩৮) ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন । মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার এসআই গিয়াস উদ্দিন খান আজ মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট কাজী বাহাউদ্দিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওয়াসিম আব্বাস হত্যার ঘটনায় সিকৃবির প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড  সোমবার দুপুরে ৩০২/৩৪ ধারায় মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২)। মামলায় আসামী করা হয়েছে, বাস চালক জুয়েল আহমদ (২৬), হেলপার মাসুক মিয়া (৩৮) ও সুপারভাইজার শেফুল মিয়া (৩৬) কে। এর মধ্যে সুপারভাইজার এখনও পালতক। ঘটনার সময় সঙ্গে থাকা নিহত ওয়াসিমের ১০ জন সহপাঠিকে মামলার সাক্ষী করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ ও মামলার তদন্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন খান রিমান্ড মঞ্জুর হওয়ার বিষয়টি  মানবজমিনকে নিশ্চিত করেছেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31