পুলিশ ফেনীতে ডিবি পুলিশের পরিচয়দানকারী পাঁচ ভুয়া সদস্যকে আটক করেছে । আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিলোনিয়া এলাকা থেকে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পুলিশ তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকি টকি সেট জব্দ করে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, মহাসড়কে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিলোনিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করছে পুলিশ। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা প্রাইভেট কারের (ঢাকা মেট্টো খ ১১-৯০৩৮) গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ গাড়িটি তল্লাশি করে। ওই গাড়িতে থাকা ৫ যুবক নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবী করে।

 এক পর্যায় তারা নিজেদের ডিবি পুলিশের ভুয়া সদস্য বলে স্বীকার করেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ এসময় একটি প্রাইভেট কার, একটি ওয়াকি টকি ও একটি হ্যান্ডকাপ জব্দ করে। আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলি থানার বাইনবুনিয়া গ্রামের মোজে আলীর ছেলে আবুল কাশেম (৩০) একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মো. ইব্রাহিম (২৫), মাদারীপুর জেলার কালকিনি থানার আলীপুর গ্রামের হাকিম হাওলাদারের ছেলে কামাল হোসেন (৩২), একই গ্রামের মোনাব আলী খলিফার ছেলে চন্নু খলিফা (২৮) ও একই গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে মো. স্বপন (২৮)। পুলিশ জানায়, আটককৃত চক্রটি ফেনী, লাকসাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে মানুষকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে অপহৃতদের ছেড়ে দেয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930