একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের । এতে অগ্নিদগ্ধ হয়ে পাঁচ রোগী মারা গেছেন। শনিবার রাতে শহরটির রাজধানী হাসপাতালের তিনতলায় আগুন লাগে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালটির অন্য রোগীদের আশপাশের হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল বরেণ, আগুন লেগে পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্য রোগীদের অন্যান্য হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কীভাবে হাসপাতালটিতে আগুন লাগল সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031