৫ লাখ ৪৪ হাজার ইয়াবা বড়ি কোস্টগার্ড ও বিজিবি টেকনাফে পৃথক অভিযানে উদ্ধার করেছে। এ দুই ঘটনায় দুটি নৌকা জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটা দিকে নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়া চ্যানেল ও টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার হেচ্ছারখাল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) ডিকসন চৌধুরী বলেন, আজ ভোরে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাসকিন রেজার নেতৃত্বে একটি টহল দল মিয়ানমার থেকে আসা একটি নৌকাকে দাঁড়ানোর সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। নৌকার যাত্রীরা নাফ নদীর মোহনা মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া চ্যানেলে ঢুকে নৌকাটি তীরে রেখে পালিয়ে যায়। পরে নৌকাটি জব্দ করে তল্লাশি চালালে পাঁচ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।

অন্যদিকে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ও নাফ নদীর সংযোগ হেচ্ছারখাল এলাকা থেকে ৪৪ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী  বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসছে—এমন খবর পেয়ে হেচ্ছারখাল এলাকায় অবস্থান নেয় বিজিবি। পাচারকারীরা বিজিবির সদস্যদের দেখতে পেয়ে ঝাঁপ দিয়ে খালের ওই পারে পালিয়ে যায়। ওই সময় নৌকায় তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো ৪৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

মেজর আবু রাসেল সিদ্দিকী আরও বলেন, উদ্ধার করা ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হবে। তা পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে নষ্ট করা হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930